মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার বিকেলে শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থা (USS)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম,এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মিয়া পাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুর রহমান,দীনবন্ধু রায়, লিটন রায়,উদয়াঙ্কুর সেবা সংস্থার স্পন্সরশিপ অফিসার রুবেল মিয়াসহ আরো অনেকে। খেলায়
উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে শিমুল বাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় জয় লাভ করেন।
আয়োজকরা জানান, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। ফুটবল খেলাকে ঘিরে শিশুদের মধ্যে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা।এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
