বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মনোহরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

মনোহরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬। দিবসটি উদ্যাপন উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার সকাল ১১ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। এ সময় হাত ধোয়ার উপকারিতা, নিয়ম ও তাৎপর্য তুলে ধরে এ সংক্রান্ত শিক্ষনীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা সমবায় কর্মকর্তা তানবীর আহম্মদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু ইউছুফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা