সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ৭৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মাদক মামলা, মাদক সেবনকারি, নারী ও শিশু নির্যাতন, ওয়ার্ড যুবলীগ সভাপতি, খুনের আসামি’ সহ পুলিশের’ব্লক রেডে দুষ্কৃত ২২ জন আটকা পরে।
আজ বুধবার (২৮ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ পুলিশের একাধিক চৌকস টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় সন্ত্রাস ও কিশোর গ্যাং অবস্থান নেওয়া আস্তানাতে একযোগে হানা দেয়।
পুলিশ সূত্রে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:
মাদক সেবনকারি- দয়াল চন্দ্র দাশ (২২), মোঃ হুমায়ুন (২৮), মোঃ রিফাত (২৪), শিহাব (১৯), মাকসেদুল (২৭), রানা মিয়া (৩৫), জুয়েল (২৮), অয়ন চন্দ্রশীল (২৪), মোঃ হারুন (২৮), মোঃ মুমিন (২৬), সফি উল্লাহ (২৮), কামাল হোসেন (২৮), হাসান লস্কর (১৮) ও উত্তম কুমার দাস (২৬) নামে।
মাদক ব্যবসায়ী- মোঃ আল হাসান (২৬), রাকিব (১৯) ও রুপা (২৭) নামে।
বৈষম্য আন্দোলন বিরোধি- জামপুর ইউপির মালিপাড়া গ্রামের মৃত ডঃ নে হালুদ্দিনের ছেলে মোঃ সুলতান (৫০) নামে ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি।
খুনের আসামি’- জেলার আড়াইহাজার উপজেলার খালিয়ারচর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে কবির হোসেন (৬০) নামে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে- উপজেলার পিরোজপুর ইউপির মঙ্গলের গাঁও কান্দাপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (৩৫) ও স্বামী জাকির হোসেন এবং পার্শ্ববর্তী দুধঘাটা(পশ্চিম পাড়া) গ্রামের মৃত মোঃ বিল্লালের ছেলে মোঃ মোস্তফা (৪৫) সহ ২২ জন আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতে সোপর্দ করে।
