সাইফুল ইসলাম, বগুড়া অফিস: “হাত ধোয়ার নায়ক হোন” এ শ্লোগানে বগুড়ায় বিশ্ব হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সাকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বগুড়া জেলা প্রশাসন ও বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ হাত ধোয়া দিবস পালিত হয়।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ফারজানুল ইসলাম।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
