মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ র্যালি নিয়ে বিভিন্ন স্থান থেকে এসে নাগেশ্বরী উপজেলা মুক্তমঞ্চে সমবেত হন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগেশ্বরী পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও বিএনপি নেতা আজহারুল ইসলাম আল আমিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রহমান মিনহাজ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
