শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসার পরীক্ষার্থী মেধাবী ছাত্রী সুনিয়া আক্তারের ইন্তেকাল

কুলাউড়ায় সাপের কামড়ে মাদ্রাসার পরীক্ষার্থী মেধাবী ছাত্রী সুনিয়া আক্তারের ইন্তেকাল

মো:সিপাউর রহমান, কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে এবং চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুনিয়া আক্তার বিষাক্ত সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তাঁর ১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছে এবং আগামী রবিবার তাঁর শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই টেস্ট পরীক্ষা শেষ করে সামনে তাঁর এসএসসির (দাখিল) সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

​কিন্তু গত রাতে নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় তাঁকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও অকাল প্রয়াণে তাঁর পরিবার, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা