শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি আগামী ৯ তারিখের আগে গনভোটের রায় বাস্তবায়নের ঘোষনা না দেয়, তা না হলে দাবী আদায় করে ছাড়বো।
আজ শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা, কুষ্টিয়া লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মাসেতু এলাকায় পথসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৭দফা দাবিতে ১১ দলীয় ঐক্য লংমার্চ করছেন। জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন ৭দফার মূল দফা হচ্ছে গনভোটের রায় বাস্তবায়ন। এ একটি দফা বাস্তাবায়ন না হওয়ায় বাকি ৬ দফা এসেছে। বিএনপি জাতির গনরায়কে উপহাস করছে। জনগনের সাথে মিথ্যাচার করছে। জনগনকে ধোকা দিচ্ছে। জনগনের সাথে প্রতারনা করছে সরকার। জনগনের সাথে স্বৈরশাসন চালিয়ে যেতে চায় সরকার। জনগন আমাদের সাথে থাকলে ৭ দফা বাস্তাবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাল্লাহ। আমরা সরকারের সব কিছু ভেঙ্গে তচনছ করে দিবো। তিনি আরো বলেন, যে জাতি স্বাধিনতায় বুকে গুলি নিয়েছে , সে জাতি কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না।
খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক বলেন, কার্ডের সরকারকে বলে দিতে চাই, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের ভেলকী বাজির মাধ্যামে জনগনের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে এবং পায়তারা যদি বন্ধ না করলে জনগন চুরান্তভাবে তোমাদেরকে লাল কার্ড দেখাবে।
এ সময় জেলা আমীর আবদুর রব হাসেমীর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক। উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় ১১ দলের নেতৃবৃন্দ ।
