সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাও উপজেলার পৌর এলাকায় আয়োজিত ডেঙ্গু মসক নিধন-‘২৬’ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার(১ লা নভেম্বর) সকালের দিকে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাসেল আহমেদ ভূঁইয়া।
ডেঙ্গু মসক নিধন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন কর্মসূচিতে মসক প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন।
এ সময় বক্তারা বলেন, মসক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। আরও বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে সবাইকে ডেঙ্গু মসক নিধন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা মসক প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত,ডাক্তার সৈকত সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
