মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তেরর আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আমির হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে উপর আত্মনির্ভরশীল ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
