মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান ওরফে বশির হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। মামলার চার্জশিট থেকে অধিকাংশ আসামির নাম বাদ পড়ার অভিযোগ তুলে পুনরায় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ, ২০২৫ সালের ৫ ডিসেম্বর পরিকল্পিতভাবে আসাদুজ্জামান আসাদ, আইয়ুব আলী, আব্দার আলী, আনার কলি, রুহানা বেগম, উমেদ আলী ও জাহিদুল ইসলাম জাহিদ হাসান ওরফে বশিরকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় উল্লিখিত ব্যক্তিদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।যাহার মামলা নং: ১০।
পরিবারের দাবি, পরবর্তী সময়ে মামলার চার্জশিটে এক নম্বর আসামি আসাদুজ্জামান আসাদ ছাড়া অন্যদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে, মামলা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের পুনরায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন।
