সোমবার | নভেম্বর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ব্লক রেডে অভিযান দুর্ধর্ষ ছয় ডাকাতসহ গ্রেফতার-১৮

ব্লক রেডে অভিযান দুর্ধর্ষ ছয় ডাকাতসহ গ্রেফতার-১৮

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে নিয়মিত মামলা, মাদক সেবনকারি ও দুর্ধর্ষ ছয় ডাকাতসহ-১৮ আসামি’কে ‘ব্লক রেডে সাঁড়াশি অভিযানে পুলিশের জালে আটকা পড়ে।

আজ রোববা (১ লা নভেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বাংলাদেশ পুলিশের একাধিক চৌকস দল নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক অপরাধ সৃষ্টি হওয়া সম্ভাব্য ও ভাসমান আস্তানাতে হানা দিয়ে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত;

মাদক সেবনকারি- জাকির (৪৭), তবারক মিয়া (৩৯), আরিফ (২৩), নাদিম হোসেন (২৬), মোঃ তারেক (২৬), মোঃ রিফাত (২৪), আলীন্দর ইসলাম (২৪), সুমন মুন্সি (৩২), মোঃ রাশেদ (২১), জাহিদুল (২৭) ও মোঃ সাকির মিয়া (২৫) নামে।

দুর্ধর্ষ ডাকাত- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভিটিবিসারা গ্রামের আলমগীরের ছেলে দুর্ধর্ষ ওমর ফারুক (২০), নরসিংদী জেলার মাধবদী থানার কর্জনপাড়া গ্রামের মান্নানের ছেলে দুর্ধর্ষ বাছির (২৫), গাজীপুর জেলার কালিগঞ্জ থানার সেনপাড়া গ্রামের হোসেনের দুর্ধর্ষ ছেলে রাশেদুল (২৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মালিরচারা গ্রামের কৃষ্ণমহনের দুর্ধর্ষ ছেলে অনিল বাবু (৩৫), শরীয়তপুর জেলার জাজিরা থানার ডন বোয়ালিয়া গ্রামের জলিল মাতাব্বরের দুর্ধর্ষ ছেলে রাদেশুল ওরফ রাজু ওরফে রেজা (৩০) ও কুমিল্লা জেলার তিতাস থানার দড়ি মাসুমপুর গ্রামের আবুল আছের দুর্ধর্ষ ছেলে আবু সাঈদ (৪০) নামে ডাকাত।

নিয়মিত মামলা- ইউনুস মিয়া (৪০) সহ-১৮ দুষ্কৃত আসামি’ গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি কড়া পাহারায় আদালতের সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা