সোমবার | নভেম্বর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কমলনগরে নানা আয়োজনে যুবদিবস পালিত

কমলনগরে নানা আয়োজনে যুবদিবস পালিত

‎কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল : ‎”দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাছানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা সাখাওয়াত হোসেন,
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম, বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,
‎উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো ফয়েজ, আমজাদ হোসেন আমু, আরিফুল ইসলাম তারেক ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু প্রৃুমুখ । পরে যুবদিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা