খোরশেদ আলম রুবেল, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে ১ নভেম্বর রবিবার উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম পাঠানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলয়াতনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যাহ জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, তানভীর ডেইরী এন্ড এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু ইউছুফ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, লৎসর মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে ৪ জন সফল আত্নকর্মী কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
