কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি সোহেল রানা : “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, চেক বিতরণ, ক্রেস্ট সম্মাননা, মাদক বিরোধী আলোচনা, চারা বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই দিবস পালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে জাতীয় যুব দিবস উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি এমারত হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মাইনুল সিকদার, সহ সভাপতি ডিএম ছামান উদ্দিন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ উপজেলা যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
