বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢাকা বাইপাস সড়কের নীলভিটায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

ঢাকা বাইপাস সড়কের নীলভিটায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ঢাকা বাইপাস সড়কে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নীলভিটা এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল দশটায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, ঢাকা বাইপাস সড়কে ব্যস্ততম এ অংশ দিয়ে প্রতিদিন দ্রুতগতির শত শত যানবাহন চলাচল করে। অথচ স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারাপারের জন্য নিরাপদ কোনো ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের সড়ক পার হতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বাধ্য।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকাবাসীর কবরস্থান এবং কৃষিজমি সব সড়কের অপর প্রান্তে হওয়ায় প্রতিদিন এই সড়ক পার হতে হয়। এই সড়ক পারাপার হতে গিয়ে আতঙ্কে থাকতে হয়। তারা দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি করেন।’

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক
অলিউল হাসান অপু বলেন, হাইওয়ে সড়ক পারাপার হয়ে আমাদের সন্তানদের স্কুলে যাওয়া-আসা করতে হয়। নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা না থাকায় অভিভাবকেরা দুশ্চিন্তায় থাকেন।

স্থানীয় ফার্ণিচার ব্যবসায়ী হাজী মিলন ভুইঁয়া বলেন, এলাকাটি জনবহুল ও গুরুত্বপূর্ণ। যানবাহনের চাপও বাড়ছে। কিন্তু মানুষের নিরাপদ চলাচলের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে আন্ডারপাসের প্রয়োজনীয়তা অনুভব করছি।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্প গ্রহণ করে গোলাকান্দাইল নীলভিটা এলাকায় আন্ডারপাস নির্মাণ করতে হবে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা