বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝিনাইগাতি সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ

ঝিনাইগাতি সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানান,
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড় ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ভারতীয় কাপড়গুলো জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা