মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ( ৪ঠা নভেম্বর) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে সমিতির সভাপতি বদিউল আলম মাহফুজের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজকে সভাপতি ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূইয়া সবুজকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এ বি এম মাহমুদুল হক সিদ্দিকী,সহ সভাপতি মোঃ ইউসুফ মিয়া,মোঃ নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার,মোঃ হুমায়ুন কবীর,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির,অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,সহ অর্থ সম্পাদক এ কে এম মহিবুর রহমান,
মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন নাহার,দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,শিক্ষা ও গবেষণা সম্পাদক গৌতম কুমার সেন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুন্নাহার বেগম,ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, সহ ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান শাহিন,সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন,আইন বিষয়ক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,সহ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,পচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রব।
এছাড়া কার্যনির্বাহী সদস্য আলেয়া ফেরদৌস, নুরুন্নাহার,মিজানুর রহমান,এহসানুল হক,জীবন কুমার দাস,মোশারফ হোসেন খোকা,মোঃ নজরুল ইসলাম,আব্দুল কাদির,খাদেমুল ইসলাম।
সভায় সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূইয়া সবুজ সহ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
