সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ তারাকান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে উদযাপন

তারাকান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে উদযাপন

তৌকির আহমেদ শাহিন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতাহার হোসেন তালুকদার (মউক চেয়ারম্যান)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুরমা সুপ্রভা কাঞ্চি শাওন,বিআরডিবি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান খান এবং তারাকান্দা বনিক সমবায় সমিতির প্রতিনিধি মো. দুলাল মুন্সী তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌকির আহমেদ শাহীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমি সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস

আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন, আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা