শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ পত্রিকাটির অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে তৃণমূলে কর্মরত সাংবাদিকদের ওপর: ওবায়দুর রহমান

দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃহত্তর ময়মনসিংহ প্রতিনিধি সম্মেলন

পত্রিকাটির অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে তৃণমূলে কর্মরত সাংবাদিকদের ওপর: ওবায়দুর রহমান

ময়মনসিংহ ব্যুরো : দৈনিক জনতা এখন এ দেশের গণমানুষের পত্রিকায় পরিণত হয়েছে। পত্রিকাটির অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করছে তৃণমূল পর্যায়ে কর্মরত জেলা ও উপজেলা প্রতিনিধিদের ওপর। তাঁরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে অচিরেই দৈনিক জনতা দেশের প্রথম শ্রেণির পত্রিকায় পরিণত হবে। গতকাল শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃহত্তর ময়মনসিংহ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দৈনিক জনতা একটি দলনিরপেক্ষ পত্রিকা হিসেবে পাঠকের গ্রহণযোগ্যতা নিয়ে এগিয়ে চলছে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি আরও বেশি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে। প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন করার পাঁয়তারা করা হলে তা হতে দেওয়া হবে না। দৈনিক জনতার ময়মনসিংহ ব্যুরোপ্রধান সিরাজুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী বলেন, দৈনিক জনতা ৪৩ বছর অতিক্রম করেছে। পত্রিকাটির প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিকদের উপস্থিতি প্রমাণ করে, অভিজ্ঞতার শক্তি নিয়ে নবীনদের সঙ্গে সমন্বয় করে পত্রিকাটি এগিয়ে চলছে। সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, দৈনিক জনতার সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, যা দেখে ভালো লাগছে। দৈনিক জনতার প্রতিষ্ঠাকালীন সময়ে ময়মনসিংহের একজন সাংবাদিক পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু বলেন, জেলা ও উপজেলা প্রতিনিধিরাই দৈনিক জনতার প্রাণ। এ কারণে পত্রিকাটি প্রতিনিধিদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দৈনিক জনতার জেলা ও উপজেলা প্রতিনিধিরা একই পরিবারের সদস্য। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে হবে। সম্মেলনে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে দৈনিক জনতার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জামালপুর প্রতিনিধি এস কে সোহেল, সরিষাবাড়ী প্রতিনিধি মো. সিয়াম, বকশীগঞ্জ প্রতিনিধি মো. ইমরান, শেরপুর জেলা প্রতিনিধি জি এইচ হান্নান, নালিতাবাড়ী প্রতিনিধি মো. শাহজাহান, শ্রীবরদী প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ, ঝিনাইগাতী প্রতিনিধি আনিছ আহমেদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি রতন মিয়া, কেন্দুয়া প্রতিনিধি রাফায়েল বিশ্বাস, ফুলবাড়িয়া প্রতিনিধি রিনা হায়াত, মদন প্রতিনিধি মো. সামছুল আলম, মোহনগঞ্জ প্রতিনিধি আব্দুর রব খান ঠাকুর, টাঙ্গাইল প্রতিনিধি সিরাজ নাছ, মনোয়ারা হোসেন, ভূঞাপুর প্রতিনিধি আতাউর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান, নাজির মদন, কটিয়াদী প্রতিনিধি মফিজ উদ্দিন নয়ন, পাকুন্দিয়া প্রতিনিধি আতাউর রহমান সোহাগ, ময়মনসিংহ প্রতিনিধি এম মাহাবুবুল আলম খান, নান্দাইল প্রতিনিধি মো. জালাল উদ্দিন মণ্ডল, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি এ এইচ কাউছুম, গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব, ফুলবাড়িয়া প্রতিনিধি আব্দুল জব্বার, তারাকান্দা প্রতিনিধি তৌফিক আহমেদ শাহীন, ত্রিশাল প্রতিনিধি আব্দুল কাদের জিলানী, মুক্তাগাছা প্রতিনিধি মাহমুদুল হাসান মুকুল, গফরগাঁও প্রতিনিধি মুহিবুল্লাহ খান, ভালুকা প্রতিনিধি তমাল কান্তি সরকার ও ধোবাউড়া প্রতিনিধি কবির উদ্দিন। সভায় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত দায়িত্ব পালনের নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়। দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন সাংবাদিকদের সংবাদ পরিবেশনে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন এবং পত্রিকাটিকে সমৃদ্ধ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা