হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন আলোচনা সভা ও লাঠিয়াল বাহিনীর লাঠি লেখা ও ধোয়া গান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এসএম এ ছোবহান, ধনবাড়ী উপজেলা বি আর ডিবি’র চেয়ারম্যান নাজিম উদ্দিন , ধনবাড়ী উপজেলা বাজার ব্যাবসায়ী সমিতি’র সভাপতি উপজেলা বিএনপি’র সাংগঠণিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু , জাগরণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা, উপজেলার সমবায়ীদেরকে সঠিক ভাবে তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখার দাবী করেন।
আলোচনা সভা শেষে ধোয়া গানের মধ্য দিয়ে দিবসটির পরিসমাপ্তি ঘটে।
