রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: করবো সমবায়ে গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন এবং বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনউদ্দিন রুবেলসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা সমবায় কার্যক্রমের গুরুত্ব, ক্ষুদ্রঋণের ভূমিকা এবং আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান তুলে ধরেন। পাশাপাশি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা