সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন, ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন, ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

৮ নভেম্বর রোববার বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। তারা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় কর্তব্যরত চিকিৎসক জিন্নত আলীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানাযায়, এ ঘটনায় এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নিহতের পক্ষের লোকজন।

এঘটনায় শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা