২৪
মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলা ফিল্ড আইটি টেকনিশিয়ান আসাদুজ্জামান ইমন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘ এক মাস ধরে ডেঙ্গু জ্বরে ভুগে রোববার (৮ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্বজনরা জানায় তাকে প্রথমে মহেশপুর হাসপাতালে পরে যশোর তারপর ঢাকায় নিলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢুলে পড়ে।
নিহত আসাদুজ্জামান ইমন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের আবুল মাস্টার এর ছেলে। তাঁর মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা।
