সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লোকালয়ে আতঙ্ক ছড়ানো ১২ ফুটের অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

লোকালয়ে আতঙ্ক ছড়ানো ১২ ফুটের অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার করা প্রায় ১২ ফুট দীর্ঘ ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ নিরাপদে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশে অজগরটিকে অবমুক্ত করা হয়। এর আগে অজগরটি লোকালয়ে ঢুকে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

অজগরটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) এটিএম ইমরুল কায়েস, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন এবং কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীসহ বন বিভাগের বিট কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, অজগরটি বনাঞ্চলের উপযোগী পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এটি এখন স্বাভাবিকভাবে বনের পরিবেশে বিচরণ করতে পারবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা