সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ সোমবার (০৯ নভেম্বর) সকালে পটুয়াখালীতে এসডিএ রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে নজরুল স্মৃতি সংসদ এন এস এস ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম (সিএএফ) এর সদস্যবৃন্দ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

কেএম এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা শিরীন নাহার এবং মাহফুজা ইসলাম ও দিলীপ হোসেন দৈনিক জনতা পত্রিকা পটুয়াখালী প্রতিনিধি আলহাজ্ব মোঃ ফিরোজ আহমেদ, সাবরিনা শাহনাজ হাওয়া, এ্যাড সিদ্দিকুর রহমান ও উপজেলা দূমকী, বাউফল ও গলাচিপা থেকে আগত প্রতিনিধি বর্গ।

এতে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা করা হয়।
মুল বক্তব্য উপস্থাপন করেন নজরুল স্মৃতি সংসদ এর জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেসী ফোরাম এর মূখ্য কর্মকর্তা নাদিয়া সুলতানা ও আহমেদ কাওসার ইবু।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা