২৩
ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান সুমনের ছোট ছেলে মানাফ ইবনে মাহফুজ (শিশু) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে অসুস্থ ছিল মানাফ। তার হৃদপিণ্ডের ভাল্বে সমস্যা থাকায় তাকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
