বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধি-দুর্ধর্ষ ডাকাতসহ গ্রেফতার-১৮ আসামি

সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধি-দুর্ধর্ষ ডাকাতসহ গ্রেফতার-১৮ আসামি

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়গঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদক সেবনকারি, পরোয়ানা জারি, শিশু ধর্ষণকারি, বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইউপি সক্রিয় সদস্য, যুবলীগ ইউপি সাবেক সদস্য, পৌরসভা আ’লীগের যুগ্ম সা.সম্পাদক ও দুর্ধর্ষ তিন ডাকাত সহ-১৮ আসামি’ পুলিশের ব্লক রেডে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

আজ বুধবার ( ১১ নভেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওসি’র নেতৃত্বে বাংলাদেশ চৌকস পুলিশের একাধিক দল নিয়ে মাদক নির্মূল জিরো টলারেন্সে, মাদক বিরোধি জোরদারে সন্ত্রাস ও কিশোর গ্যাং আস্তানার সম্ভাব্য ও ভাসমান এবং গোপন সূত্রে অবস্থান করা স্থানে একযোগে হানা দিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:

মাদক সেবনকারি- মোঃ রিয়াজ (১৯), শ্রী রাম বাবু (২৬), মোঃ নাজমুল ভূইয়া (৩০), মোঃ মামুন ওরফে রশিদ (২৬), রাজা শিকদার (৩৬), মোঃ হালিম (৩৫), মোঃ আরিফ হোসেন (২৬) ও মোঃ সুজন () নামে।

সন্ত্রাস বিরোধি- উপজেলার বৈদ্যের বাজার ইইপির মামরুপপুর গ্রামের মৃত দাইয়ানের ছেলে মাসুদ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগ ইউপি সক্রিয় সদস্য।

দুর্ধর্ষ ডাকাত- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার দক্ষিণ ফৈতলা গ্রামের মস্ত মিয়ার ছেলে দুর্ধর্ষ স্বপন (৩০) নামে এ-পি জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া চংগির পাড় গ্রামে বসবাস করেন, কিশোরগঞ্জ জেলার কটিয়ারদি থানার মিসহান নেহার দিয়া গ্রামের আবু বক্কর এর ছেলে দুর্ধর্ষ জামান মিয়া (২২) নামে এ-পি, জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামে বসবাস করেন ও উপজেলার মোগড়াপাড়া ইউপির পাঁচপীর দরগাঁ গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে দুর্ধর্ষ সাজ্জাদুর রহমান অনিক (৩৩) নামে।

শিশু ধর্ষণকারি- উপজেলার পৌরসভার দক্ষিণ ষোলপাড়া ৮ নং ওয়ার্ডস্থ মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ ইলিয়াস (৩৮) নামে।

বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার সাদিপুর ইউপির নয়াপুর কাঠালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবরুর রহমান হবি (৬০) নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ইউপি সাবেক সদস্য ও উপজেলার পৌরসভার শ্রীরামপুর ৮ নং ওয়ার্ডস্থ সলিমুদ্দিনের ছেলে গাজী কামাল(৪৭) নামে নিষিদ্ধ আ’লীগ পৌর যুগ্ন সা.সম্পাদক।

পরোয়ানা জারি- মোঃ শাহিন খান, মোসা. মোর্শেদা ও মোসা. কারিমন বেগম(৫৪) সহ ১৮ আসামি’ গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশী পাহারায় আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা