বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিবচরের সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান অবরুদ্ধ, অফিস ভাংচুর

শিবচরের সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান অবরুদ্ধ, অফিস ভাংচুর

‎শাখাওয়াত হোসেন মোল্লা, ‎শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : ‎মাদারীপুরের শিবচর সাব রেজিস্ট্রার অফিস ভাংচুর, হামলা, অবরুদ্ধ করে রাখা হয়েছে সাব রেজিস্ট্রার মোঃ আবরার ইবনে রহমানকে। গত দুই দিন আগে আবরার ইবনে রহমান শিবচর সাব রেজিস্ট্রার অফিসে যোগদান করেন।

‎বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় এ-ঘটনা ঘটে। এ ব্যাপারে জানতে চাইলে, দৈনিক জনতা প্রতিনিধিকে শিবচর সাব রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম মিয়া বলেন, সাব রেজিস্ট্রার মোঃ আবরার ইবনে রহমান একজন অর্থলোভী, আমাদের কাছে চাঁদা, ঘুষদাবী করেন বিভিন্ন সত্বের অজুহাত দেখিয়ে তিনি দুর্নীতিবাজ তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন দলিল লেখক ও সাধারণ জনগণ এবং দলিল লেখক সমিতি।

‎এ ব্যাপারে জানতে চাই, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আদনান তিনি দৈনিক জনতা প্রতিনিধিকে বলেন, সাব রেজিস্ট্রার গত ০৮/১১/২৬ ইং তারিখে যোগদান করেন।এর মধ্যে দুই দিন কর্মদিবস পার করেন। তিনি দলিল লেখকদের কাছে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সাধারণ মানুষের কাছে থেকে অর্থ আদায় করতে শর্থ আরোব করেন। এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে দুর্নীতির মাধ্যমে টাকা দাবি করেন। তিনি দূর্নীতিবাজ তার অপসারণের জোর দাবি জানাচ্ছি।
‎এ ব্যাপারে জানান, সাব রেজিস্ট্রার মোঃ আবরার ইবনে রহমান তিনি বলেন, দলিল লেখক সমিতির লোক জন তারা অফিস হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এবং আমাকে অবরুদ্ধ করে রাখে। তাঁরা যে দাবিতে ভাঙচুর করেছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবচর থানা পুলিশ, উপজেলা নিবার্হী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।‎

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা এইচ,এম ইবনে মিজান বলেন, আজকে যে ঘটনা ঘটেছে তা অত্যান্ত দুঃখ জনক ঘটনা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা