এন.এম হামিদী বাবু, নীলফামারীঃ নীলফামারীতে জেলা সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, তিস্তা নদীর পাথরের বিষয়সহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, মাদক নির্মুলে সম্মিলিত প্রচেষ্টায় দরকার। এক্ষেত্রে পরিবার থেকে স্কুল কলেজসহ সব শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় প্রয়োজন। শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা সমাবেশ করবো।
ডিমলা থানা পুলিশের সাথে নৌপুলিশের সমন্বয় করে পাথর উত্তোলন ও মাদক নিয়ে কাজ করা হবে।
তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীলভাবে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি সর্বপরি, সাধারণ মানুষ যাতে পুলিশ মাধ্যমে হয়রানি না হয় এবিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ফারুক আহমেদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, দৈনিক সংবাদের প্রতিনিধি আতিয়ার রহমান, দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
