রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবি এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবি এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে “দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী,উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে শহরের একটি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আবেদুর রহমান।

আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সাংগঠনিক) শাখাওয়াত হোসেন লিমন, প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান, কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, টিটিসির অধ্যক্ষ জাবেদ রহিম এবং কটিয়াদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ তাসমিয়া তাবাসসুম পিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শফিকুল আলম আরজু।

আয়োজকেরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের অবদান তুলে ধরতে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে।

দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কারিগরি অগ্রগতিতে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রকৌশলীদের মধ্যে পেশাগত সচেতনতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা