নরসিংদী প্রতিনিধি : পলাশ উপজেলার বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা (২০২৫) বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সংবর্ধনা। গতকাল শনিবার বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি মারুফ আহমেদ মাছুম। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া, টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈনুল ইসলাম ভূইয়া, সাবেক সমাজসেবা কর্মকর্তা (অব) আইয়ূব আলী পাঠান, বারারচরের বিশিষ্ট সমাজ সেবক মো: সাহাবুদ্দিন পাঠান, বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তুলসী রানী দেবনাথ, পলাশ যুবদলের সাবেক সভাপতি ও পলাশ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিসার আহমেদ খান, পলাশ থানা যুবদলের সাধারণ সম্পাদক মো: মাসুদ খাঁন, পলাশ থানা বিএনপির দপ্তর সম্পাদক মো: ফরহাদ হাসান ভূইয়া, পলাশ থানা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মো: মস্তোফা কামাল, জিনারদী ইউনিয়ন যুবদলের সভাপতি ও জিনারদী ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম, এ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও জিনারদী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, জিনারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খান, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, বারারচরের বিশিষ্ট সমাজ সেবক জাকারিয়া রহমান ভূইয়া মিন্টু।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা সামাদ নিগার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সহ-সভাপতি মোর্শেদ আলম ভূইয়া। উপস্থিত ছিলেন বারারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফারুক পাঠান, মশিউর সরকার, খলিলুর রহমান, মোসা: আকলিমা আক্তার, রাজিউন সালমা, মাকসুদা আক্তার। যেসকল শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তারা হচ্ছে : ইলমা আক্তার ইমু, তাসনুভা সাজিন আরিশা, ইসরাত জাহান সামিয়া, আবদুল্লাহ সরকার। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ইন্দ্রানী চক্রবর্তী, শাহিনূর আক্তার। বক্তব্যের শেষে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করেন অতিথিগণ।
