হাবিবুর রহমান,মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার(১৪নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বাসার মালিক শিক্ষক রেজাউল করিম জানান, দুপুরে বাসা থেকে স্ব-পরিবারে মেয়ের মাদ্রাসায় যাই। সেই সুযোগে একদল দাপুটে সংঘবদ্ধ চুর বাসারা দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩ টি রুমের ওয়াড্রপ সহ প্রত্যেকটি বক্স খুলে এলোমেলো করে ফেলে। এসময় ঘরে থাকা একটি ল্যাপটব ও নগদ ৫ হাজার টাকা দুর্ধর্ষ ভাবে চুরি করে নিয়ে যায়। এঘটনায় মধুপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
বাসার মালিক রেজাউল করিম পাশের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের জমশেরপুর ওমর আলী মন্ডল সরকারী প্রাথমকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ. কে.এম ফজলুল হক জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
