সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পোরশায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টা থেকে উপজেলার কালিনগর কাতেপুর স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটার সংখ্যা মোট ৩৯৭ জন এর মধ্যে সভাপতি পদে ৩ জন মোঃ শহিদুল ইসলাম ,শিশা উচ্চ বিদ্যালয় ,মোঃ নুরুন্নবী মিসিরা বালিকা বিদ্যালয়, বড়গ্রাম উচ্চ বিদ্যালয় ময়েছ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন সমনগর উচ্চ বিদ্যালয় এর শাহ হোসেন চৌধুরী ,নিতপুর পিঙ্কু বালিকা বিদ্যালয় এর শহিদুল ইসলাম এবং গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের আহসান হাবিব ,যুগ্মসাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরো ৭টি পথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

নির্বাচন পরিচালনায় সার্বিক তত্ত্বাবধান করছেন ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। তাঁকে সহযোগিতা করছেন মহাডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

নির্বাচনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে ঘিরে ভোটার শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন সভাপতি পদে শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শাহ হোসেন চৌধুরী এবং যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বাচ্চু জয়ী হয়েছে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সমিতির নেতৃত্ব নির্বাচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা