বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে-

হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ অনুষ্ঠিত।

কুরআনের পাখিদের অনুষ্ঠানটি মঙ্গলবার (১৭ নভেম্বর) হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর এর সভাপতিত্বে জেলা সদরের কালেক্টোরিয়েট জামে মসজিদে সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে হেফজ বিভাগের ১৫০ জন কোমলমতি ছাত্র অংশগ্রহণ করেন।
কুরআনে পাখি হাফেজদের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতে মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ,পঞ্চম ষষ্ঠ ও সপ্তম ক্যাটাগরিতে ৪টি গ্রুপে ৭ জন করে মোট ২৮ জন প্রতিযোগির মাঝে ক্রেস ও সনদ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার।

জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মোশারফ হোসেন।

জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদ আলম, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা