মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী তিনি এ সব কথা বলেন।
তিনি বলেছেন, বৈধ পাসপোর্ট না থাকায় স্বাভাবিক পথে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। তবে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার একটি পথ রয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার আপিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন এমপি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এমপি জালাল উদ্দিন বলেন, ‘উনি (শেখ হাসিনা) কি চোরাকারবারির মতো কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আসবেন, নাকি পাচার হওয়া গরুর মতো আসবেন? আসার আরেকটি পথ আছে, সেটি হলো বৈধ পথ। তবে তার বৈধ পাসপোর্ট না থাকায় সে পথে আসার সুযোগ নেই। আরেকটি পথ হলো বন্দি বিনিময় চুক্তি। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার ভারত সরকারকে তাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানাতে পারে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনটি পথ রয়েছে। অবৈধ পথে আসার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করবে। বৈধ পাসপোর্ট না থাকায় স্বাভাবিকভাবে বৈধ পথে আসার সুযোগ নেই। তবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।’
আপিলের সুযোগ প্রসঙ্গে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন দাবি করেন, আপিল করার নির্ধারিত সময়সীমা চার দিন আগেই শেষ হয়েছে। ফলে এখন দেশে ফিরলেও শেখ হাসিনার আর আপিল করার সুযোগ থাকবে না।
ভারত সরকারের প্রতি তাকে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে বা অন্য কোনো পথে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এ এস এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা কৃষকদলের সভাপতি সামছুল হক মিঠু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পাকুন্দিয়া-কোদালিয়া-পুলেরঘাট-মঠখোলা সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে রাত থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
