বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মোবাইলে যৌন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ

হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা :

মোবাইলে যৌন রোগের চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ

ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন রোগের চিকিৎসা, যৌন সক্ষমতা বৃদ্ধি এবং পুরুষের গোপন সমস্যার সমাধানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, আকর্ষণীয় বিজ্ঞাপন, হারবাল ও বিদেশি ওষুধের প্রচারণা এবং দ্রুত সুস্থ হওয়ার নিশ্চয়তা দিয়ে মানুষের ব্যক্তিগত দুর্বলতাকে পুঁজি করছে একটি মহল। অনেকেই লোকলজ্জা ও সামাজিক সংকোচের কারণে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে মোবাইলের বিজ্ঞাপন দেখে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। পরে বিভিন্ন প্যাকেজ ও ওষুধের নামে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে।

সম্প্রতি বাজারে প্রচারিত ‘SUNDHED NATURAL COMPLETE MALE’ নামের একটি যৌন সক্ষমতা বৃদ্ধির সাপ্লিমেন্ট নিয়েও প্রশ্ন উঠেছে। পণ্যটির প্যাকেটে পুরুষের যৌন কর্মক্ষমতা, স্ট্যামিনা ও যৌন আগ্রহ বাড়ানোর দাবি করা হয়েছে। তবে এ ধরনের পণ্যের কার্যকারিতা, নিরাপত্তা ও বাংলাদেশে বৈধ নিবন্ধন রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, যৌন রোগ বা যৌন সমস্যার চিকিৎসার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মোবাইল বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে অজানা ওষুধ বা সাপ্লিমেন্ট সেবন করলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকতে পারে।

সচেতন মহল এ ধরনের বিজ্ঞাপনের সত্যতা যাচাই, অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাধারণ মানুষের প্রশ্ন—মোবাইলের পর্দায় বিজ্ঞাপন দিয়ে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে যারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও ব্যবস্থা গ্রহণ কবে?

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা