বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক আটক, চারদিকে নিন্দা

‎টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক আটক, চারদিকে নিন্দা

‎টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক আটক, চারদিকে নিন্দা
‎
‎মোহাম্মদ কাইছার হামিদ, ‎মহেশখালী, কক্সবাজার : ‎চকরিয়ায় টমটম পোড়ানোর মামলায় কর্মরত সাংবাদিক গিয়াস উদ্দীন আটক, চারদিকে নিন্দার ঝড়; হতশায় সাংবাদিক সমাজ।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে  কক্সবাজারের চকরিয়া ম্যাক্স হাসপাতালের সামনে থেকে চকরিয়া থানা পুলিশ সাংবাদিক গিয়াস উদ্দীনকে টমটম পোড়ানো মামলায় আটক করেছে। তার আটকের খবর ছড়িয়ে পড়লে সোস্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল হয়ে চারদিকে নিন্দার ঝড় বইছে। আটক গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা।
‎
‎সূত্র জানান- ২০২৪সালে ব্যাটারিচালিত টমটম গাড়ী পোড়ানোর মামলার ৪৮নং এজাহার নামীয় আসামী। ওই মামলায় তাকে আটক করা হয়। তাকে আটক করায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ আর হতশা বিরাজ করছে। তারা জুলাই যুদ্ধের স্বপক্ষে ও প্রতিবাদী সাংবাদিক গিয়াস উদ্দীনের নিঃশর্তে মুক্তির দাবী জানান।
‎
‎জানাগেছে- তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবারে দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি বিষয়ে একটি পরীক্ষা ছিল।
‎
‎এদিকে কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী নুরুল আবসার জানান- গিয়াস উদ্দিন শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
‎
‎চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন- টমটম পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন ৪৮ নম্বর এজাহারনামীয় অভিযুক্ত। তাকে ওই মামলায় আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা