বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে ভাসমান লাশ উদ্ধার

টাঙ্গাইলে ভাসমান লাশ উদ্ধার

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের দেলদুয়ার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আটিয়া ইউনিয়নের সিলিমপুর এলাকার টাঙ্গাইল-নাগরপুর সড়কের পাশে।

একটি ডোবা থেকে আক্তার হোসেন (৪৭) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত আক্তার হোসেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সাফলাবাড়ী এলাকার বানু মন্ডলের ছেলে।

প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি।
ধারনা করা হচ্ছে লোকটি মানসিক প্রতিবন্ধী ছিল।

ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা