রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌদ্দগ্রাম সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। ২১নভেম্বর শনিবার সকালে উপজেলার সুজাতপুর এলাকায় প্রবাসী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জাফর আহমেদের সঞ্চালনায় এবং কাজী শাহীন রেজার সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা