রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে এসআরবির অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

শেরপুরে এসআরবির অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের ভাতশালা ঢাকা- শেরপুর সড়কের হাজী ফিলিং স্টেশনের সামনে থেকে
নুর পরিবহনের বাস তল্লাশি চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা সহ ১ মাদক কারবারি কে গ্রেপ্তার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)১৪ ।

২১ নভেম্বর শনিবার ভোর সকালে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন ভাতশালা সাকিনস্থ শেরপুর- ঢাকা সড়কের হাজী ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে কুমিল্লা থেকে ছেরে আসা যাত্রীবাহি বাস নুর পরিবহন কুড়িগ্রাম জেলার রৌমারী অভিমুখে আসা বাসটি তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন (৪১), (জেলা-গাইবান্ধা`কে) ধৃত করে।

পরবর্তীতে যাত্রীদের উপস্থিতিতে মাদক ব্যবসায়ীর তথ্য ও দেখানো মতে বাসের লকারে রাখা ট্রলি ব্যাগের ভিতর হতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাকদকারবারির বিরুদ্ধে এসআরবি বাদি হয়ে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

এস আর বি ১৪,সিপিসি ১ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর লাবিদ আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জয়নাল আবেদীন কে
শেরপুর সদর থানায় আলাতমসহ তাকে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা