মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী, কক্সবাজার : নবায়নযোগ্য জ্বালানি, এখনই স্লোগান সামনে রেখে স্থানীয়দের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক উঠান বৈঠক ধরার উদ্যোগে চালিয়াতলীতে অনুষ্ঠিত হয়।
শরিবার(২১নভেম্বর) সন্ধ্যা ৬টায় কক্সবাজার মহেশখালী উপজেলার প্রবেশদ্বার কালারমারছড়া চালিয়াতলীতে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)র উদ্যোগে স্থানীয়দের জীবন-জীবিকা রক্ষায় করণীয় শীর্ষক উঠান বৈঠকে বিশিষ্ট শ্রমিকনেতা ও সমাজ সেবক একরামুল হক মিয়ার সভাপতিত্বে ও ধরা মহেশখালীর কো-অর্ডিনেটর মোঃ কাইছার হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধরা’র কক্সবাজার জেলার যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক ফরিদুল আলম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ধরা’র কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার শাওন ও ধরা কক্সবাজার জেলার সদস্য সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, ধরা চকরিয়া উপজেলা আহ্বায়ক একেএম বেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন- ব্যবসায়ী এনামুল হক বাদশা, ব্যবসায়ী মোঃ এনফান খান, মাস্টার মোঃ নুরুল আবছার ও লবণ চাষী ফারুক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন লবণ চাষী, পান চাষী, মাছচাষী ও ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তরা নবায়নযোগ্য জ্বালানি, এখনই স্লোগানকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি, সবার জন্য জ্বালানি, ন্যায়ভিত্তিক জ্বালানি ও জ্বলবায়ুর ন্যায্যতা রূপান্তরের বদ্ধপরিকরে ধরা কাজ করছেন। পাশাপাশি মহেশখালী সমন্বয় উন্নয়ন কর্তৃপক্ষ(মিডা)কার্যক্রমও পরিবেশে ওপর বিরূপ প্রভাব পড়বে। তারই ধারবাহিকতায় আগামী ২৯ নভেম্বর উপজেলার মাতারবাড়ী পুরান বাজার সংলগ্ন মাঠে বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন। ধরা’র আয়োজনে সমাবেশে দলমত সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।
উক্ত সমাবেশে বিভিন্ন ন্যায্য দাবীগুলি স্থানীয়দের সম্মেলিত সোচ্চারের আহ্বান করেন। তবে উঠান বৈঠকে উপস্থিত বিভিন্ন শ্রেণির মানুষ তা সাদরে গ্রহণ করে, তাদের নিরাপদ বসবাসের দাবী জানান। বৈঠক পরবর্তী নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ-পতিবেশের সুফল নিয়ে ডকুমেন্টারী ভিডিও প্রদর্শিত করেন।
