সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ার মিরপুরে বিকট শব্দের বেপরোয়া গতির বাইকসহ কিশোর আটক

কুষ্টিয়ার মিরপুরে বিকট শব্দের বেপরোয়া গতির বাইকসহ কিশোর আটক

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের সাইলেন্সার খুলে বিকট শব্দ সৃষ্টি, বেপরোয়া গতিতে বাইক চালানো ও শব্দদূষণের অভিযোগে স্বাধীন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মিরপুর থানা পুলিশ।

আটক স্বাধীন উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের তাজরুল সদ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় কতিপয় কিশোর মোটরসাইকেলের সাইলেন্সার খুলে বিকট শব্দ সৃষ্টি করে বেপরোয়া গতিতে চলাচল করছিল। এতে শব্দদূষণের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছিল।

এমন পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বাধীনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় জননিরাপত্তা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের অভিযানকে গুরুত্বের সঙ্গে দেখছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা