পিরোজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বৃক্ষরোপন কর্মসূচিত অনুষ্ঠিত। এতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর এমপি।
পিরোজপুর জেলা প্রশাসন চত্বরে প্রতিমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
