বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ গৌরীপুরে চার ইটভাটায় অভিযান

গৌরীপুরে চার ইটভাটায় অভিযান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে মদিনা ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও কিলন ভেঙে ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরো তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গৌরীপুর ‍উপজেলার ইটভাটাতে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।

চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়। অপর তিনটি ইটভাটাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, গৌরীপুর উপজেলার ১৭ টি অবৈধ ইটভাটা ইট নির্মাণের প্রস্তুতি চলছে। বুধবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে মদিনা ব্রিকসে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ইটভাটা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এরপর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামের একতা ব্রিকসের ১লাখ ২০ হাজার, বিসমিল্লাহ ব্রিকস ১ লাখ টাকা জরিমানা ও ডৌহাখলা ইউনিয়নের মামদিপুর এলাকায় ইকো ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ ও পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা