১৭
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব খান ওরফে কালু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮.৩০ সময় দিকে তুষখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদয়তারা বুড়িরচরে তাঁর বসতঘরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রাকিবের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
