শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার দুড়িয়ালী শ্রীশ্রী রাধা গোবিন্দ আশ্রমে পাঁচ দিনব্যাপী রাস পূজা ও মেলার শেষ দিনে আলোচনা সভা ও ধর্মীয় যাত্রাপালা ‘গান্ধারী রজনী’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দুড়িয়ালী শ্রীশ্রী রাধাগোবিন্দ আশ্রম প্রাঙ্গণে আশ্রম পরিচালনা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২ নম্বর পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা জসিম উদ্দীন সরকার শ্রাবণ সার্বিক সহযোগিতা করেন।
দুড়িয়ালী রাস পূজা ও মেলা উদ্যাপন কমিটির সহসভাপতি এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি পঙ্কজ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা সুলতানা মুন্নি।
দুড়িয়ালী শ্রীশ্রী রাধাগোবিন্দ আশ্রম রাস পূজা ও মেলা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সহসভাপতি খোরশেদ আলম, ২ নম্বর পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা জসিম উদ্দীন সরকার শ্রাবণ, ইতালি প্রবাসী বিএনপি নেতা আপিল উদ্দিন দফাদার, দশপাখিয়া পুলিশ ক্যাম্পের আই সি বায়েজীদ মোল্লা, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এনামুল হক, যশোর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শয়ন, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাকিম রেজা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনি এবং উপজেলা যুবদলের আহ্বায়ক।
