শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির বিশাল মশাল মিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির বিশাল মশাল মিছিল

শার্শা (যশোর) প্রতিনিধি : নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিশাল মশাল মিছিল করেছে শার্শা উপজেলা ও পৌর বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে অংশ নেন।

মিছিলটি বলফিল্ড মাঠ থেকে বের হয়ে বেনাপোল বাজার ও বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল ও শার্শায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। এলাকার মানুষের জানমাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তাঁরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা