শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম ৪ কোটি টাকার ইয়াবা,৮ লক্ষ টাকার গাঁজা সহ ৪ মাদক কারবারি কে আটক করে কোস্ট গার্ড

৪ কোটি টাকার ইয়াবা,৮ লক্ষ টাকার গাঁজা সহ ৪ মাদক কারবারি কে আটক করে কোস্ট গার্ড

রকসী সিকদার, চট্টগ্রাম: মাদকের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি এবং প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি সহ মোট ৪জন মাদক কারবারি কে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার ( ৮ জুন) রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে
টেকনাফ থানার কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপর দিকে গত রবিবার (৭ জুন) বিকাল ৩ টায়
টেকনাফ থানার জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায়
কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত জানালে বোটটি একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল বস্তাটি উদ্ধার করে গাঁজা ভর্তি দেখতে পায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করে।পরে বোটে তল্লাশি করলে আরও একটি গাঁজা ভর্তি বস্তা পাওয়া যায়। এসময় বস্তা দুইটি হতে প্রায় ৮ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা ও মাদক পাচারকাজে ব্যবহৃত বোট জব্দসহ তিন জন মাদক কারবারিকে আটক করা হয়।
এবিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান জব্দকৃত ইয়াবা,গাঁজা,মালামাল, প্রাইভেটকার, ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা