বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির পর,মা-মেয়ে কে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির পর,মা-মেয়ে কে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দল

রকসী রকসী, চট্টগ্রাম থেকে : কক্সবাজারের চকরিয়া থেকে আলাদা হয়ে, সদ্য নবগঠিত উপজেলা মাতামুহুরি তে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় ডাকাত দল বাড়িতে থাকা প্রবাসীর স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায় ৮, ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা নগদ টাকা,স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে একপর্যায়ে বাড়িতে থাকা প্রবাসীর স্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এবিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ জানান, তার বোন ও স্কুল পড়ুয়া মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদলের সদস্যরা। বর্তমানে ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ডাকাতি ও মা-মেয়েকে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ঘটনা সাথে সাথে অভিযান পরিচালনা করা ৬ জন কে আটক করি।মা-মেয়ে চিকিৎসা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবার ৪ জন কে সনাক্ত করেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা