স্টাফ রিপোর্টার : নারকোটিক্স নির্বাহী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নতুন আহবায়ক গঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনের এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেল পরিদর্শক মোঃ ফজলুল হককে আহবায়ক এবং গাজীপুরে কর্মরত পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞাকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অধিদপ্তরের জেষ্ঠ পরিদর্শক ও বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই ঢাকার শান্তিনগরে স্কাই ভিউ রেস্টুরেন্টে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যবৃরা মতামত প্রকাশ করেন যে দীর্ঘদিন যাবৎ অ্যাসোসিশনের কার্যক্রম স্থবির অবস্থায় আছে। সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক চাকরি থেকে অবসর গ্রহন করায় সমিতির দৃশ্যমান কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না বিধায় কার্যক্রমকে গভিশীল করার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা যেতে পারে বলে উপস্থিত অধিকাংশ সদস্য মতামত দেন।
সভায় সদস্যবৃন্দনএবং মোবাইল ফোনের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জেলা থেকে পরিদর্শক এবং উপপরিদর্শকদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি অ্যাসোসিশনের কার্যক্রমে গতিশীল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
৪১
